ঋণ পেতে কঠিন শর্তের মুখে সাইপ্রাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্থিক সংকট মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছ থেকে সাহায্য পেতে ব্যাংক আমানতে করারোপের মতো কঠিন শর্ত পূরণ করতে হবে সাইপ্রাসকে। এই শর্ত পূরণ করতে দেশটির প্রেসিডেন্ট নিকো আনাস্তাসিয়াদেস গতকাল সোমবার পার্লামেন্ট সদস্যদের কাছে সহযোগিতা চেয়েছেন।অজনপ্রিয় এই পদক্ষেপটি গৃহীত হবে কি না, সেই লক্ষ্যে গতকাল বিকেলে পার্লামেন্টে ভোটাভুটির আয়োজন করা হয়। তবে পাস হয়েছে কি না, তাৎক্ষণিক তা জানা যায়নি।সাইপ্রাসের আর্থিক সংকট মোকাবিলায় এক হাজার ৩০০ কোটি ডলার ঋণ-সহায়তা দিতে ইউরোজোনভুক্ত দেশগুলো ও আন্তর্জাতিক ঋণদাতারা গত শনিবার দেশটির সব ব্যাংকের আমানতের ওপর করারোপের শর্ত দেয়। শর্তে বলা হয়, ব্যাংকে এক লাখের বেশি ইউরো আমানত থাকলে তার ওপর ৯ দশমিক ৯ শতাংশ হারে কর দিতে হবে। এক লাখের কম থাকলে দিতে হবে ৬ দশমিক ৭৫ শতাংশ হারে। এএফপি ও বিবিসি।