ঋণসংকট নিয়ে বসছেন জি-২০ অর্থমন্ত্রীরা
ইউরোজোনের ঋণসংকট নিয়ে আলোচনা করতে শিগগির মেক্সিকো সিটিতে এক বৈঠকে বসছেন জি-২০ দেশগুলোর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা।জোটের অন্যতম সদস্য গ্রিসকে দেউলিয়াত্ব থেকে রক্ষায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সর্বশেষ উদ্ধার পরিকল্পনা গৃহীত হওয়ার পর এ বৈঠক হতে যাচ্ছে।জি-২০ মন্ত্রীরা আশা করছেন, এ বৈঠকের মাধ্যমে জোটভুক্ত দেশগুলোর অবকাঠামোগত ও রাজস্ব খাতের সংস্কার কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে আরও গভীরভাবে মনোযোগ দেওয়া সম্ভব হবে। দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে ও তাদের চলমান সংকটের বিস্তার রোধে এই সংস্কারকে পূর্বশর্ত হিসেবে ধরা হচ্ছে।যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের আন্তর্জাতিকবিষয়ক আন্ডার সেক্রেটারি লায়েল ব্রেইনার্ড গত বুধবার বলেন, ইইউর অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার চেষ্টা এখনো নড়বড়ে অবস্থায় রয়েছে। যেকোনো সময় তা ধাক্কা খেতে পারে। এ জন্য আরও অর্থনৈতিক ধসের আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে জি-২০ দেশগুলোর সক্রিয় ও সতর্ক থাকা প্রয়োজন।ব্রেইনার্ড আরও বলেন, ‘ইউরোজোনের সংকট এ মুহূর্তে বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সবচেয়ে বড় হুমকি। এএফপি।