এ বছর উল্লেখযোগ্য যাঁরা চিরবিদায় নিলেন
চলতি বছর বিশ্বের বেশ কয়েকজন বিখ্যাত ও কুখ্যাত মানুষ মারা গেছেন। তাঁদের নাম ও পরিচয় উল্লেখ করা হলো।
বিশ্বজুড়ে ব্যবহূত একে-৪৭ স্বয়ংক্রিয় রাইফেলের নকশাবিদ রাশিয়ার মিখাইল কালাশনিকভের (৯৪) মৃত্যু হয় গত ২৩ ডিসেম্বর।
‘লরেন্স অব অ্যারাবিয়া’খ্যাত নামী আইরিশ চলচ্চিত্র অভিনেতা পিটার ও’টুল (৮১) মারা যান ১৪ ডিসেম্বর।
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তিপ্রতীম নেতা নেলসন ম্যান্ডেলার (৯৫) মৃত্যু হয় ৫ ডিসেম্বর।
নোবেলজয়ী ব্রিটিশ লেখিকা ডরিস লেসিং (৯৪) মারা যান ১৭ নভেম্বর।
ভারতের খ্যাতনামা বাঙালি সংগীতশিল্পী মান্না দে (৯৪) মারা যান গত ২৪ অক্টোবর।
নাৎসী যুদ্ধাপরাধী এরিখ প্রিয়েবকের (১০০) মৃত্যু হয় গত ১১ অক্টোবর।
ভিয়েতনামের জেনারেল ভো নগুইয়েন গিয়াপ (১০২) মারা যান ৪ অক্টোবর। তিনি ফরাসি ও মার্কিন বাহিনীকে পরাজিত করেছিলেন।
সুস্পষ্ট শব্দের প্রযুক্তির পথিকৃৎ রে ডলবির (৮০) মৃত্যু হয় ১২ সেপ্টেম্বর।
ব্রিটিশ টিভি ব্যক্তিত্ব ডেভিড ফ্রস্ট (৭৪) মারা যান ২ সেপ্টেম্বর।
নোবেলজয়ী আইরিশ কবি সিমাস হিনির (৭৪) মৃত্যু হয় ৩০ আগস্ট।
কম্পিউটারের মাউসের উদ্ভাবক মার্কিন প্রকৌশলী ডগলাস এঙ্গেলবার্টের (৮৮) মৃত্য হয় ২ জুলাই।
বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি জিরোয়েমন কিমুরা (১১৬) মারা যান ১২ জুন। জানামতে, তিনিই সবচেয়ে বেশি দিন বেঁচে থাকা পুরুষ।
আর্জেন্টিনার স্বৈরশাসক জেনারেল জর্জ ভিদেলার (৮৭) মৃত্যু হয় ১৭ মে।
যুক্তরাজ্যের প্রথম নারী প্রধানমন্ত্রী ‘লৌহমানবী’ হিসেবে পরিচিত মার্গারেট থ্যাচার (৮৭) মারা যান ৮ এপ্রিল।
বাংলাদেশের রাষ্ট্রপতি জিল্লুর রহমানের (৮৪) মৃত্যু হয় ২০ মার্চ।
কম্বোডিয়ার খেমাররুজ বাহিনীর সহ-প্রতিষ্ঠাতা ইয়েং সারির (৮৭) মৃত্যু হয় ১৪ মার্চ।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ (৫৮) মারা যান ৫ মার্চ। এএফপি।