এ যুগের ক্রীতদাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা সপ্তাহ কাজ করিয়ে তাদের বেতন দেওয়া হতো মাত্র ২৫ পাউন্ড (৩৯ ডলার)। অথচ দেশটিতে ন্যূনতম বেতন ঘণ্টায়ই ৬ পাউন্ডের বেশি। যুক্তরাজ্যের ইংল্যান্ডের উত্তর-পশ্চিম ম্যানচেস্টার এলাকায় ঘটেছে এ ঘটনা। সেখানে একটি কারখানায় শ্রমিকদের কার্যত দাস হিসেবে খাটানোর অভিযোগে তিন ব্যক্তিকে গত সোমবার গ্রেপ্তার করা হয়েছে। মুক্ত করা হয়েছে পূর্ব ইউরোপের ২০ জন অভিবাসী শ্রমিককে। মালিক সপ্তাহে ৮০ ঘণ্টা কাজ করিয়ে ১২৫ পাউন্ড বেতন দিলেও ১০০ পাউন্ডই কেটে রাখা হতো থাকা আর পরিবহন খরচের নামে। অথচ গাদাগাদি করে এক কক্ষে তিন-চারজনকে রাখা হতো। এক গোয়েন্দা কর্মকর্তা একে আধুনিক দাসত্বের উদাহরণ হিসেবে আখ্যায়িত করেছেন।
এএফপি