এ রাজার বিরুদ্ধে অভিযোগপত্র দিতে যাচ্ছে সিবিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সাবেক টেলিযোগাযোগমন্ত্রী এ রাজার বিরুদ্ধে টুজি স্পেকট্রাম (দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন) দুর্নীতির মূল অভিযোগপত্র দাখিল করতে যাচ্ছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই)। সিবিআই গতকাল বুধবার সুপ্রিম কোর্টকে এ কথা জানিয়েছে। আগামী ৩১ মার্চ অভিযোগপত্র দায়ের করা হবে। এদিকে একই দুর্নীতির সঙ্গে জড়িত হিসেবে অভিযুক্ত এ রাজার এক সহযোগী সাদিক বাটচা গতকাল আত্মহত্যা করেছেন। সিবিআই জানিয়েছে, অভিযোগপত্রে দুর্নীতির সময় ষড়যন্ত্রের দিকটিও খতিয়ে দেখা হবে। বিচারপতি জি এস সিদ্ধি ও বিচারপতি অশোক কুমার গাঙ্গুলীর সমন্বয়ে গঠিত বেঞ্চকে সংস্থাটি জানায়, ওই দুর্নীতির সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও পরবর্তী সময়ে অভিযোগপত্র দেওয়া হবে। টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু অনলাইন।