এ সপ্তাহের উক্তি

রাশিয়ায় ভ্লাদিমির পুতিনের অগোচরে খুব বেশি কিছু ঘটে না। এই কাজের পরিণাম সম্পর্কে সেপ্টেম্বরেই আমি তাঁকে হুঁশিয়ার করেছিলাম।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে হ্যাকিংয়ের ঘটনা পুতিন নিজে জানতেন—এমন অভিযোগের পক্ষে যুক্তি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা

ড্রোনটি আমরা ফেরত চাই না, চীন ওটা রেখে দিক!
দক্ষিণ চীন সাগর থেকে চীনের মার্কিন ড্রোন আটক করার ঘটনায় চুরির অভিযোগ এনে টুইটারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প

খুনিকে কে এ কাজে নিযুক্ত করেছে, আমাদের তা জানতে হবে
তুরস্কের আঙ্কারায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে কার্লোভ হত্যার ঘটনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

মিয়ানমার সরকার মানবাধিকার রক্ষার আন্তর্জাতিক বাধ্যবাধকতাগুলো এড়িয়ে যাচ্ছে
এক বিবৃতিতে জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান জেইদ রাদ আল হোসেইন

পুতিন আমাকে পছন্দ করেন না, তাই এ কাজ করেছেন
শেষবারের মতো ধন্যবাদ জানাতে নিউইয়র্কে গত বৃহস্পতিবার রাতে নির্বাচনী চাঁদাদাতাদের সঙ্গে বৈঠকে হিলারি ক্লিনটন