এ সপ্তাহের উক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শন স্পাইসার
শন স্পাইসার

ট্রাম্প আক্ষরিক অর্থে আড়ি পাতার কথা বলেননি। তিনি ব্যাপক অর্থে নজরদারির কথাই বুঝিয়ে থাকবেন
শন স্পাইসার, হোয়াইট হাউসের মুখপাত্র

বিল ক্লিনটন
বিল ক্লিনটন

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের অনেক দেশ পরিচয় সংকটে ভুগছে
জাতীয়তাবাদী মনোভাবের উত্থানে বিভিন্ন দেশের মধ্যে বিভাজন তৈরি হচ্ছে উল্লেখ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন

মুলায়ম সিং যাদব
মুলায়ম সিং যাদব

এই হারের জন্য ব্যক্তিগতভাবে কেউ দায়ী নয়। আমরা ভোটারদের বোঝাতে ব্যর্থ হয়েছি
উত্তর প্রদেশে বিজেপির কাছে কংগ্রেস এবং সমাজবাদী দলের জোটের পরাজয় প্রসঙ্গে মুলায়ম সিং যাদব

ইরম শর্মিলা
ইরম শর্মিলা

আমি আর কোনো দিন নির্বাচনে দাঁড়াব না
ভারতের মণিপুরে নির্বাচনে ভরাডুবির প্রতিক্রিয়ায় ১৬ বছরের অনশন ভেঙে রাজনীতিতে আসা মানবাধিকারকর্মী ইরম শর্মিলা

ওয়াং ই
ওয়াং ই

মনে হচ্ছে, কোরিয়া উপদ্বীপের দুই দেশ তীব্র গতির ট্রেন, যেগুলো পরস্পরের দিকে ধাবমান
দুই কোরিয়ার চলমান বিবাদ নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই

মার্ক টোনার
মার্ক টোনার

চীনের মন্তব্য আপেলের সঙ্গে কমলালেবুর তুলনা
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধের পরিবর্তে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ মহড়া স্থগিত করতে পারে—এ চীনা প্রস্তাবে মার্কিন মুখপাত্র মার্ক টোনার