এইচআইভি ভয়ংকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচআইভি ভাইরাস নিয়ে জন্মগ্রহণ করেছিল শিশুটি। প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করানোর ফলে মনে করা হচ্ছিল তার দেহে এইডসের জীবাণু আর নেই। তাই গত দুই বছর কোনো চিকিৎসা করা হয়নি। কিন্তু গত সপ্তাহে একটি পরীক্ষায় দেখা যায়, তার দেহে এইডসের জীবাণু রয়ে গেছে। যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের এই মেয়েশিশুটির বয়স এখন চার বছর। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিসের পরিচালক অ্যান্থনি ফসি বলেন, পরীক্ষার ফল ‘সত্যিই হতাশাজনক’। তিনি বলেন, আশা করা হচ্ছিল শিশুটি বেঁচে যাবে এবং এইচআইভি মুক্ত হয়ে জীবনযাপন করবে। এই শিশুটির অবস্থা থেকে বোঝা যায়, এইচআইভির সংক্রমণ থেকে বেঁচে যাওয়া সত্যিই কঠিন। বিবিসি।