এইচআরডব্লিউর সমর্থনে আসমা জাহাঙ্গীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের গণমাধ্যমের ব্যাপারে আদালতের ভূমিকা নিয়ে সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) যেসব অভিযোগ করেছে, তা সমর্থন করেছেন দেশটির সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও মানবাধিকার নেত্রী আসমা জাহাঙ্গীর।সম্প্রতি এইচআরডব্লিউ অভিযোগ করে, পাকিস্তানের বিচারকেরা বিচার বিভাগের সমালোচনা করা থেকে গণমাধ্যমকে বিরত রাখতে আদালত অবমাননা-সংক্রান্ত আইনের যথেচ্ছ ব্যবহার করছেন। সংবাদমাধ্যমকে দমন এবং স্বাধীন মত প্রকাশ বাধাগ্রস্ত করার হাতিয়ার হিসেবে এই আইন ব্যবহার করা হচ্ছে।গতকাল সোমবার এক বিবৃতিতে আসমা জাহাঙ্গীর বলেন, ‘এটাই বাস্তব; উচ্চ আদালতের এখতিয়ার বহির্ভূত ক্ষমতা প্রয়োগের বিষয়টি সুরক্ষিত করতে যেভাবে আইনজীবী নেতাদের হাত মুচড়ে দেওয়া হচ্ছে, তাতে এটাই প্রমাণিত হয় যে বিচার বিভাগের যৌক্তিক সমালোচনা এখনো স্পর্শকাতর অবস্থায় রয়ে গেছে।’বিবৃতিতে আসমা জাহাঙ্গীর বলেন, গণমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করে লাহোর হাইকোর্টের পর ইসলামাবাদ হাইকোর্ট রায় দিলেও সংবাদমাধ্যম ‘অস্বস্তিকরভাবে’ নীরবতা পালন করছে। তিনি বলেন, দুর্ভাগ্যজনক বিষয় হলো, বিচার বিভাগের দায়মুক্তির পক্ষে কাজ করা বিভিন্ন সংস্থা বিচার বিভাগের যৌক্তিক সমালোচকদের নামের সঙ্গে অবমাননাকর বিশেষণ জুড়ে দেয়।নিজেদের নিরপেক্ষতা বজায় রাখা এবং কারও স্বার্থে ব্যবহূত না হতে সুপ্রিম কোর্ট বারের বর্তমান নেতাদের প্রতি আহ্বান জানান আসমা জাহাঙ্গীর। ডন নিউজ।