এইচ৭এন৯ ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়ায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্ড ফ্লুর বিশেষ ধরনের ভাইরাস এইচ৭এন৯ মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়তে পারে বলে দেখা গেছে। এই বার্ড ফ্লু এভাবে ছড়িয়ে পড়ার প্রথম ঘটনা ধরা পড়েছে। যুক্তরাজ্যের চিকিৎসাবিষয়ক সাময়িকী ব্রিটিশ মেডিকেল জার্নাল এক প্রতিবেদনে বলা হয়, চীনের এক নারী এইচ৭এন৯-এ আক্রান্ত বাবাকে সেবা করতে গিয়ে নিজেও আক্রান্ত হন। পরে দুজনেরই মৃত্যু হয়। এই ঘটনার আগ পর্যন্ত পাখির সংস্পর্শ ছাড়া মানুষের শরীরে এইচ৭এন৯ ছড়িয়ে পড়ার কোনো নিদর্শন ছিল না। এর আগে ৩০ জুন পর্যন্ত চীনের উত্তরাঞ্চলের ১৩৩ জন ওই ধরনের বার্ড ফ্লুতে আক্রান্ত হয়। এদের মধ্যে ৪৩ জন মারা যায়। তবে ধারণা করা হচ্ছে, এইচ৭এন৯ বার্ড ফ্লুর মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ার ক্ষমতা থাকলেও তা অতি সীমিত। বিবিসি।