এইডস মোকাবিলায় জোরালো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার জন্য অজুহাত দেখানোর পথ বন্ধ করে দিয়েছে বিজ্ঞান। গত সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শুরু হওয়া আন্তর্জাতিক এইডস সম্মেলনে শুরু এক মার্কিন বিশেষজ্ঞ এ কথা বলেন।এবারের সম্মেলনের বিষয়বস্তু ‘সম্মিলিতভাবে জোয়ার ফেরানো’। এইচআইভি/এইডসের ওপর ছয় দিনব্যাপী এই সম্মেলনে রাজনীতিবিদ, বিজ্ঞানী, তারকা ব্যক্তি ও মানবাধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার ২৫ হাজারের বেশি মানুষ যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।সম্মেলনে শীর্ষ পর্যায়ের আমন্ত্রিত অতিথিদের মধ্যে আছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, সাবেক ফার্স্ট লেডি লরা বুশ, জনপ্রিয় গায়ক এলটন জন ও অভিনেত্রী হুপি গোল্ডবার্গ। গতকাল সোমবার সম্মেলনে হিলারি ক্লিনটনের বক্তৃতা দেওয়ার কথা ছিল।একজন শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট বারাক ওবামা সম্মেলনে উপস্থিত থাকতে না পারলেও এতে তিনি একটি ভিডিও বার্তা পাঠাবেন। তা ছাড়া উপস্থিত অতিথিদের মধ্য থেকে কয়েকজনকে বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক বৈঠকের জন্য আমন্ত্রণ জানাবেন তিনি। প্রথম দিন অংশগ্রহণকারী বিশেষজ্ঞদের অনেকেই সম্মেলনের বাকি দিনগুলোয় এইডস প্রতিরোধে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেন। এএফপি।