এইডস রোধে আরও পদক্ষেপ প্রয়োজন: গেটস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও এইডস প্রতিরোধ কর্মসূচির পরামর্শক বিল গেটস বলেছেন, এইচআইভি/এইডসের বিরুদ্ধে লড়াইয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও এই ব্যাধির জোয়ার ঠেকাতে বিশ্ববাসী সক্ষম হয়েছে, এখনই তা বলা যাবে না। এ ক্ষেত্রে আরও পদক্ষেপ নেওয়া প্রয়োজন।গত সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বিল গেটস বলেন, মরণব্যাধি এইডসের সংক্রমণ প্রতিহত করার ক্ষেত্রে নিশ্চিতভাবেই অগ্রগতি হয়েছে। এ প্রসঙ্গে তিনি গত সপ্তাহে জাতিসংঘ প্রকাশিত এক সমীক্ষার কথা উল্লেখ করে বলেন, বিশ্বে গত বছর এইডসে মৃত্যুর হার কমে দাঁড়িয়েছে ১৭ লাখে। ২০১০ সালে এ সংখ্যা ছিল ১৮ লাখ।যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে চলছে এইডসবিষয়ক ছয় দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। এ সম্মেলনে ভাষণ দেওয়ার কথা আছে গেটসের।গেটস আরও বলেন, পরিসংখ্যানে এটি স্পষ্ট যে এইডসে এখনো অসংখ্য মানুষ মারা যাচ্ছে। এইডস নির্মূলের সম্ভাবনা দেখা যাচ্ছে কি না কিংবা যেসব পন্থা রয়েছে, তাতে এ থেকে মুক্তি পাওয়া যাবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি ‘না’ বলে মন্তব্য করেন।গেটস বলেন, এইডস-সংক্রান্ত গবেষণা কার্যক্রম পরিচালনা ও এই রোগে আক্রান্ত ৮০ লাখ দরিদ্র মানুষের জীবনরক্ষাকারী ওষুধ সরবরাহে অর্থের প্রাথমিক জোগানদাতা সম্পদশালী রাষ্ট্রগুলো বর্তমানে অর্থনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন। আর এ কারণে এইডসের তহবিল সংগ্রহ হুমকিতে পড়েছে। তবে এ অবস্থার মধ্যেও এই খাতে তহবিল সংগ্রহের বিষয়টিতে অগ্রাধিকার নিশ্চিত করতে হবে। রয়টার্স।