এইডসে আক্রান্তদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচআইভি/এইডস আক্রান্তদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রে গত ২২ বছর এই নিষেধাজ্ঞা বহাল ছিল। আশির দশকের শেষ দিকে বিশ্বজুড়ে এইচআইভি/এইডস নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ার পর এ নিষেধাজ্ঞা জারি করেছিল দেশটি।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, এইচআইভি/এইডসের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিতে নিজেদের পরিকল্পনার সঙ্গে এই নিষেধাজ্ঞা মানানসই ছিল না। গত অক্টোবরে তিনি বলেছিলেন, মূলত ভীতির কারণে তখন ওই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। খবর বিবিসি অনলাইনের।নতুন আইন গতকাল সোমবার থেকেই কার্যকর হওয়ার কথা। এ ছাড়া আগামী ২০১২ সালে এইচআইভি/এইডস-বিষয়ক একটি দ্বিবার্ষিক বিশ্ব সম্মেলন করার পরিকল্পনাও নিয়েছে যুুক্তরাষ্ট্র।মিয়ামি থেকে বিবিসির চার্লস স্কানলন জানিয়েছেন, এইচআইভি/এইডসের উন্নত চিকিত্সা-পদ্ধতি আবিষ্কার এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিই মার্কিন নীতিতে এই পরিবর্তন আনতে সহায়তা করেছে।এ বিষয়ে প্রচারণা চালিয়ে আসছে ইমিগ্রেশন ইক্যুয়ালিটি নামের একটি সংগঠন। ওই সংগঠনটির প্রধান র্যাশেল তিভেন জানান, এই পদক্ষেপ ছিল দীর্ঘ-প্রতীক্ষিত। তিনি বলেন, ‘ওই নিষেধাজ্ঞা বহাল থাকলে ২০১২ সালের পরিকল্পিত বিশ্ব এইডস সম্মেলন সফল হতে পারত না। এখন সবকিছু ঠিকঠাক হতে পারে বলে আশা করা যেতে পারে।’