এএনসির অর্ধেক ভোটারই জুমার পদত্যাগ চান!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকার অবিসংবাদী নেতা নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক উত্তরসূরি জ্যাকব জুমা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে (এএনসি) সমর্থন হারাচ্ছেন। সানডে টাইমস পত্রিকা পরিচালিত এক জরিপে এমনটাই দেখা গেছে।
এমন সময় এই জরিপের ফল প্রকাশিত হলো, যখন জুমার পূর্বসূরিকে চিরনিদ্রায় শায়িত করার প্রস্তুতি চলছিল। ক্ষমতাসীন দল এএনসির এক হাজার নিবন্ধিত ভোটারের ওপর ওই জরিপ চালানো হয়। অংশগ্রহণকারীদের মধ্যে ৫১ শতাংশ বলেছেন, তাঁরা জুমার পদত্যাগ চান। কেননা, তিনি প্রয়াত ম্যান্ডেলার আদর্শ অনুসরণ করতে ব্যর্থ হয়েছেন। জুমা নিজের বিলাসবহুল বাসভবনের সংস্কারে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করেছেন। এএফপি।