এএনসির নেতা মালেমা পাঁচ বছরের জন্য বহিষ্কার
দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে (এএনসি) বিভক্তি সৃষ্টির অভিযোগে দলটির তরুণ নেতা জুলিয়াস মালেমাকে গতকাল বৃহস্পতিবার পাঁচ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।এ নিয়ে এক শুনানি হলেও তাতে উপস্থিত ছিলেন না মালেমা। আদালত সূত্রে জানা গেছে, চারটি অভিযোগের মধ্যে তিনটি অভিযোগে মালেমা দোষী সাব্যস্ত হয়েছেন।মালেমার বিরুদ্ধে অভিযোগ, তিনি এএনসি দলের জাতীয় সভায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। তিনি গণতান্ত্রিক বতসোয়ানা সরকারের পরিবর্তনের আহ্বান জানিয়ে দলের দুর্নাম বয়ে এনেছেন এবং থাবো এমবেকির প্রশংসা করে দলের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছেন। দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট থাবো এমবেকি তিন বছর আগে এএনসি থেকে বহিষ্কৃত হন। বতসোয়ানার সরকার পরিবর্তন নিয়ে মন্তব্যের জের ধরে মালেমার পাশাপাশি ইয়ুথ লিগের মুখপাত্র ফ্লয়েড শিভাম্বুকেও তিন বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এএফপি।