এএপি ছাড়লেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আম আদমি পার্টির (এএপি) প্রতিষ্ঠাতা সদস্য সাবেক টিভি সাংবাদিক সমাজকর্মী সাজিয়া ইলমি এবং দলের আরেক নেতা বেসরকারি উড়োজাহাজ চলাচলকারী প্রতিষ্ঠান এয়ার ডিকেনের প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন জি আর গোপীনাথ পদত্যাগ করেছেন। সাজিয়া ইলমি পদত্যাগের কারণ হিসেবে দলের অভ্যন্তরে ‘গণতন্ত্রের চর্চার অভাব’ রয়েছে বলে উল্লেখ করেছেন। অন্যদিকে গোপীনাথ বলেছেন, দলের প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে ‘রাজনৈতিক মতপার্থক্য’ বাড়ছে বলে তিনি দল ছেড়েছেন। খবর এনডিটিভির৷