এএপির ওপর থেকে এখনই সমর্থন প্রত্যাহার নয়: কংগ্রেস
ভারতের রাজধানী দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টির (এএপি) ওপর থেকে সমর্থন প্রত্যাহারের বিষয়ে এখনই ভাবছে না ক্ষমতাসীন কংগ্রেস।
আজ সোমবার এএপিকে সমর্থনের ব্যাপারে দলীয় অবস্থান পরিষ্কার করেছে কংগ্রেস। দলটি একই সঙ্গে এএপির কর্মকাণ্ডে হতাশা প্রকাশ করেছে। আর প্রজাতন্ত্র দিবসে দেওয়া রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বক্তব্যের সমালোচনা করায় দিল্লির আইনমন্ত্রী সোমনাথ ভারতীর প্রতি নিন্দা জানিয়েছে দলটি।
সর্বভারতীয় কংগ্রেসের (এআইসিসি) এক সভায় দলটির জ্যেষ্ঠ নেতা মুকুল ওয়াসনিক সাংবাদিকদের বলেন, ‘একটি সিদ্ধান্ত নেওয়ার (এএপির প্রতি সমর্থন) আগে অনেক বিষয় বিবেচনায় নেওয়া হয়েছিল। ব্যাপারটি এমন নয় যে আজ আমরা সমর্থন দেব, আর কাল তা প্রত্যাহার করব।’ তিনি বলেন, ‘আমরা বিষয়টিকে (সমর্থন প্রত্যাহার) হাল্কাভাবে দেখছি না...আমরা এ ক্ষেত্রে ধৈর্য দেখাব।’
ওয়াসনিক জোর দিয়ে বলেন, কংগ্রেস দিল্লির পরিস্থিতির ব্যাপারে