এএপির কার্যালয়ে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির (এএপি) গাজিয়াবাদের কার্যালয়ে আজ বুধবার হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল লোক।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, এ সময় কার্যালয়ে উপস্থিত দলটির কয়েকজন নেতাকে হুমকি দেয় ও লাঞ্ছিত করে হামলাকারীরা।
ঘটনার প্রত্যক্ষদর্শী এএপির নেতা দিলীপ পাণ্ডে দাবি করেন, ‘হিন্দু রক্ষা দল’ নামের একটি গোষ্ঠীর প্রায় ৪০ জন লোক এই হামলা চালায়। হামলাকারীরা পাথর ছুড়ে কার্যালয়ের জানালা ও ফুলদানি ভাঙচুর করেছে।
সম্প্রতি দলটির নেতা প্রশান্ত ভূষণ কাশ্মীর নিয়ে একটি মন্তব্য করেন। ওই মন্তব্যের জের ধরে এই হামলার ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।