এএপির দুই নেতা বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল গতকাল শুক্রবার তাঁর দলের দুই নেতাকে বরখাস্ত করেছেন। ওই দুজনের বিরুদ্ধে উৎকোচের বিনিময়ে লোকসভা নির্বাচনে কয়েকজনকে প্রার্থী করার প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ উঠেছে। কেজরিয়াল বলেন, ‘অরুণা সিং ও অন্য একজনকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কারণ, তাঁরা কিছু মানুষের কাছে ঘুষ চেয়েছিলেন। এর বিনিময়ে ওই লোকগুলোকে তাঁরা লোকসভা নির্বাচনে এএপির টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।’ এনডিটিভি।