প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের আম আদমি পার্টির (এএপি) চারজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। দলীয় সহায়তার অভাব ও দলের ভেতরে দুর্নীতির অভিযোগ এনে গত সোমবার তাঁরা মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
আসন্ন লোকসভা নির্বাচনে ওই চারজন উত্তর প্রদেশের ফারুখাবাদ, ইতাহ ও আগ্রা এবং রাজস্থানের আজমির আসনে এএপির প্রার্থী হয়েছিলেন। সাংবাদিক ও সমাজকর্মী মুকুল ত্রিপাঠী ফারুখাবাদ আসনে পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের বিরুদ্ধে এএপির টিকিটে লড়াইয়ে নেমেছিলেন। কিন্তু রণে ভঙ্গ দিলেন তিনি। এর কারণ উল্লেখ করে মুকুল বলেন, ‘দলের পক্ষ থেকে কোনো সহায়তা পাইনি, তাই আমার টিকিট ফেরত দিয়েছি। এএপির ভেতরে দুর্নীতি আছে।’
একই অভিযোগে এএপির প্রার্থী দিলীপ যাদব, রবীনদর সিংহ ও অজয় সোমানিও প্রার্থিতা প্রত্যাহার করেন। টাইমস অব ইন্ডিয়া।