এএফবিআইয়ের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগ্ন ছবি ও আপত্তিকর বার্তা পাঠানো এবং ম্যাসাজ পার্লারে যাওয়ার পৃথক ঘটনায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এএফবিআই) কয়েকজন গোয়েন্দার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ফাঁস হয়ে যাওয়া এ ই-মেইল বার্তার মাধ্যমে এ তথ্য জানা গেছে।এফবিআইয়ের সব কর্মীর উদ্দেশে এ ই-মেইল বার্তা পাঠানো হয়েছিল। তবে গোপন বার্তাটি ফাঁস হয়ে যায় এবং বার্তা সংস্থা সিএনএনএন তা প্রকাশ করেছে। নাম প্রকাশ না পাওয়া ওই গোয়েন্দাদের বিরুদ্ধে ঠিক কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, তা স্পষ্টভাবে না জানা গেলেও তাঁদের চাকরি সাময়িকভাবে স্থগিত, না হয় বরখাস্ত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।একটি ঘটনায় এফবিআইয়ের একজন কর্মী ব্যক্তিগত মুঠোফোনের মাধ্যমে অন্য কয়েকজন কর্মীকে নগ্ন ছবি পাঠান। ফাঁস হওয়া ওই বার্তায় বলা হয়েছে, এ ঘটনায় তাদের দৈনন্দিন কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়ে। আরেক ঘটনায় একজন কর্মী এফবিআইয়ের ব্ল্যাকবেরি ফোনের মাধ্যমে নিয়মবহির্ভূতভাবে নিজ দপ্তরে বাইরের একজনকে বার্তা পাঠান। এফবিআইয়ের আর এক নারী কর্মী নিজের নগ্ন ছবি পাঠান সাবেক এক ছেলেবন্ধুর স্ত্রীকে। এসব ঘটনায় তাঁদের বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিবিসি।