এক আসনে ৪৪ প্রার্থী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে এবারের লোকসভা নির্বাচনের অন্যতম আলোচিত আসন উত্তর প্রদেশের বারানসি। আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪ জন প্রার্থী।

গতকাল শুক্রবার ছিল এই আসনের মনোনয়নপত্র বাছাইয়ের দিন। মনোনয়নপত্র বাছাই শেষে নির্বাচন কমিশন থেকে জানিয়ে দেওয়া হয়, এই আসনে এখন প্রার্থী আছেন ৪৪ জন। যদিও মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৭৮ জন। এর মধ্যে ৩৪টি মনোনয়নপত্র বাতিল হয়।
আসনটিতে প্রার্থীদের মধ্যে আছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি, আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল, কংগ্রেসের অজয় রাই, সমাজবাদী পার্টির কৈলাশনাথ চৌরাশিয়া, বহুজন সমাজ পার্টির বিজয় প্রকাশ জয়সওয়াল, সিপিএমের হীরালাল যাদব, তৃণমূল কংগ্রেসের ইন্দিরা তেওয়ারি, জনশক্তি একতা পার্টির নরেন্দ্রনাথ দুবে ও বৃহন্নলা বশির কিন্নর। এই ৪৪ প্রার্থীর মধ্যে ২০ জন নির্দলীয় প্রার্থী।