এক ঘণ্টা কর্ম চঞ্চলতার লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

টেবিলে দীর্ঘসময় বসে থেকে কাজ করলে অকাল মৃত্যুর ঝুঁকি বাড়ে। আর এ ঝুঁকি কমাতে সক্ষম প্রতিদিন এক ঘণ্টার কর্মচঞ্চলতা। নতুন এক গবেষণায় এমনটিই বলছেন বিজ্ঞানীরা। চিকিৎসাবিজ্ঞান-বিষয়ক প্রভাবশালী সাময়িকী ল্যানসেট-এ বুধবার এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে অবশ্য এ-ও বলা হয়, টেবিলে ঠাঁয় বসে কাজ করার চেয়ে আয়েশ করে টিভি দেখায় তুলনামূলক ক্ষতি বেশি। আর তা সম্ভবত কিছু না কিছু খেতে খেতে টিভি দেখার মতো অভ্যাসের কারণেই। বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সপ্তাহে ১৫০ মিনিট ব্যায়ামের সুপারিশ করলেও এক লাখেরও বেশি লোকের তথ্য-উপাত্তের ভিত্তিতে নতুন গবেষণায় বলা হয়, এতটুকু পরিশ্রম অনেকের জন্যই যথেষ্ট নয়।
গার্ডিয়ান