এক চাকার মোটরসাইকেল
যুক্তরাষ্ট্রের নাগরিক শেন চেন এক চাকার মোটরসাইকেল তৈরি করেছেন। তাঁর দাবি, এটি বিশ্বের সবচেয়ে ছোট ও ভারসাম্যপূর্ণ এক চাকার মোটরসাইকেল।চেনের ভাষ্য, ‘এই মোটরসাইকেলে মাত্র একজনই যাতায়াত করতে পারবেন। অবসর সময় কাটানোর জন্য কাছাকাছি কোথাও যেতে দারুণ কাজে দেবে এটি। চাকার দুই দিকে পা দেওয়ার জন্য বিশেষ প্ল্যাটফর্ম আছে এতে। এর সঙ্গে এক হাজার ওয়াট ক্ষমতার একটি মোটর সংযুক্ত রয়েছে। ৪৫ মিনিট চার্জ দিয়ে মোটরসাইকেলটি দুই ঘণ্টা চালানো সম্ভব হবে। এর সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ১২ মাইল। গতি বাড়ানো-কমানো ও সামনে-পেছনে নেওয়াসহ ভারসাম্য রক্ষার জন্য এতে বিশেষ গিয়ার রয়েছে। এটির ওজন নয় কেজির একটু বেশি। যুক্তরাজ্যের বাজারে আগামী মাসে মোটরসাইকেলটি ৯৭৫ পাউন্ডে পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে।’শেন চেন তাঁর প্রতিষ্ঠান ইনভেনটিস্টের পক্ষে খেলাধুলার সঙ্গে সম্পর্কযুক্ত অন্তত ৩০টি যন্ত্র তৈরি করেছেন। ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেন, ‘এক চাকার এই মোটরসাইকেলটি সবচেয়ে ছোট, পরিবেশবান্ধব ও মানুষের যাতায়াতের জন্য সুবিধাজনক যান। যেকোনো ইলেকট্রিক এক চাকার মোটরসাইকেলের চেয়ে এটি অনেক বেশি ভারসাম্যপূর্ণ।’ ডেইলি মেইল অনলাইন।