এক দিনে ২০ হাজার কর্মী অবসরে
ভারতের কেরালা রাজ্যের ২০ হাজার সরকারি কর্মচারী গত বুধবারঅবসর নিয়েছেন। এক সরকারি আদেশে এসব কর্মচারী অবসর নেন। এসব কর্মচারীর অবসর গ্রহণের সময়সীমা ছিল ২০০৯ সালের ১ এপ্রিলের পর যেকোনো দিন। সেই মেয়াদ বাড়িয়ে তাঁদের নিয়োগ এ বছর ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছিল। অবসরে যাওয়া এসব কর্মচারীর মধ্যে সর্বাধিক ১২ হাজার কর্মচারী শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে নিয়োগপ্রাপ্ত শিক্ষক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত। এ ছাড়া তিন হাজার কর্মচারী রাজ্যের পুলিশ বাহিনী থেকে, ১৮০ জন সচিবালয় থেকে এবং অন্যরা স্বাস্থ্য, রাজস্ব ও পর্যটন বিভাগ থেকে অবসর নিয়েছেন। তবে অবসরে যাওয়া মোট কর্মচারীর সংখ্যা সরকারিভাবে এখনো জানানো হয়নি। রাজ্যের মোট সরকারি কর্মচারীর সংখ্যা তিন লাখের মতো।বেসরকারি এক হিসাব অনুযায়ী, এই অবসরপ্রাপ্ত কর্মচারীদের অবসরভাতা ও অন্যান্য দেনা-পাওনা মেটাতে রাজ্যের কোষাগার থেকে ব্যয় হবে প্রায় দেড় হাজার কোটি রুপি। পিটিআই অনলাইন।