এক নজরে যুক্তরাজ্যের নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হওয়ার পর সরকার গঠন করতে রানির অনুমতি নিতে যাচ্ছেন থেরেসা মে। তাঁকে সমর্থন দেবে ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি। যুক্তরাজ্যের এ নির্বাচন ঘিরে যা হলো তা দেখে নিন এক নজরে:
- মোট ভোটার ৪ কোটি ৬৮ লাখ ৪৩ হাজার ৮৯৬।
- ভোট পড়েছে ৬৮ দশমিক ৭ শতাংশ।
- মোট আসন ৬৫০।
- সংখ্যাগরিষ্ঠভাবে সরকার গঠনের জন্য এককভাবে প্রয়োজন ৩২৬ আসন।
- কেনসিংটন আসন ছাড়া সব আসনের ফল প্রকাশ। সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দলই।
- কনজারভেটিভ পার্টি পেয়েছে ৩১৮ আসন। মোট ভোট ১ কোটি ৩৬ লাখ ৫০ হাজার ৯১৮ ( ৪২.৪৫%)।
- লেবার পার্টি পেয়েছে ২৬২টি আসন। মোট ভোট ১ কোটি ২৮ লাখ ৫৮ হাজার ৬৪৪ (৩৯.৯৯%)।
- থেরেসা মের পদত্যাগের কোনো ইচ্ছে নেই। এরই মধ্যে দলটি সরকার গঠনের জন্য ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির (ডিইউপি) সঙ্গে সমঝোতায় পৌঁছেছে। সরকার গঠনের জন্য রানির দিকে তাকিয়ে আছেন থেরেসা।
- ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি (ডিইউপি) পেয়েছে ১০টি আসন। মোট ভোট ২ লাখ ৯২ হাজার ৩১৬ (০.৩১ %)।
- লেবার পার্টির নেতা জেরেমি করবিন এই ফলকে ‘অবিশ্বাস্য’ বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে থেরেসাকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন।
- লিবারেল ডেমোক্র্যাট পেয়েছে ১২টি আসন। মোট ভোট ২৩ লাখ ৬৭ হাজার ৩৮টি (০.৫১ শতাংশ)।
- স্কটিশ ন্যাশনাল পার্টির পেয়েছে ৩৫ আসন। মোট ভোট পেয়েছে ৯ লাখ ৭৭ হাজার ৫৬৮টি ভোট (৩.০৪%)।
- ইউকে ইন্ডিপেনডেন্স পার্টি কোনো আসনেই জয়ী না হওয়ায় পল নাটল পদত্যাগ করেছেন।
- লেবার পার্টির নেতা জন ম্যাকডোনাল্ড বলেছেন, তাঁর দল সংখ্যালঘু সরকার গঠন করবে
- লিবারেল ডেমোক্র্যাট নেতা নিক ক্লেগ তাঁর আসনে পরাজিত হয়েছেন।
- কনজারভেটিভ পার্টি থেকে পুনর্নির্বাচিত হয়েছেন স্যার ভিনস ক্যাবল।
সূত্র: বিবিসি ও দ্য গার্ডিয়ান