এক প্যাকেট সিগারেট দেড় হাজার টাকা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউজিল্যান্ডের ধূমপায়ীদের জন্য রীতিমতো দুঃসংবাদ। শিগগিরই এক প্যাকেট সিগারেটের জন্য তাঁদের গুনতে হবে ৩০ নিউজিল্যান্ড ডলার। বাংলাদেশি টাকায় যা দেড় হাজার টাকার বেশি!
বৃহস্পতিবার প্রকাশিত নিউজিল্যান্ডের নতুন বাজেট পরিকল্পনায় জানানো হয়েছে, ২০২৫ সালের মধ্যে দেশ থেকে সিগারেটসহ তামাকজাত দ্রব্য সেবনের অভ্যাস দূর করার পরিকল্পনা করা হয়েছে। সে অনুযায়ী আগামী চার অর্থবছরে ধাপে ধাপে তামাক ও তামাকজাত পণ্যের ওপর কর বাড়িয়ে ৪৬ শতাংশ করা হবে। এ লক্ষ্য অর্জিত হলে এক প্যাকেট সিগারেটের জন্য একজন ধূমপায়ীর গুনতে হবে ৩০ নিউজিল্যান্ড ডলার যা (২০ মার্কিন ডলারের সমপরিমাণ)। এ ছাড়া ২০১৯ সাল নাগাদ দূষণ সৃষ্টিকারী শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য ভর্তুকি বন্ধেরও পরিকল্পনা করেছে সরকার। শুধু তা-ই নয়, এগুলোর ওপর করও বাড়ানো হবে বলে জানানো হয়েছে ওই পরিকল্পনায়।