এক বর্গমিলিমিটারের কম্পিউটার তৈরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র কম্পিউটার উদ্ভাবন করার কথা দাবি করেছেন। এটি আকারে মাত্র এক বর্গমিলিমিটার। চোখের জটিল রোগ গ্লকোমায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় এটি সাহায্য করবে। এর মধ্যে এটি এ ধরনের একজন রোগীর চোখে স্থাপনও করা হয়েছে। কয়েক বছরের মধ্যে এটি বাজারে আসবে বলে আশা করছেন গবেষকেরা।কম্পিউটারটি তৈরি করেন মিশিগান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেনিস সিলভেস্টার, ডেভিড ব্লাউ ও ডেভিড ওয়েন্টজলুফ। একটি মাইক্রোপ্রসেসর, চোখের রক্তচাপ মাপার একটি সেনসের, মেমোরি, একটি ছোট ফিল্ম ব্যাটারি, একটি সৌরকোষ ও একটি বেতারযন্ত্র নিয়ে এটি তৈরি। অধ্যাপক সিলভেস্টার বলেন, হাতে নিয়ে ব্যবহার করার মতো নয়—এমন খুদে যন্ত্র যখন আপনি পেয়ে যাবেন, তখন অবশ্যই আপনাকে বিষয়টির দিকে মনোযোগ দিতে হবে। গবেষকেরা এখন কম্পিউটারটির সূক্ষ্ম পরিমাপ ব্যবস্থা নিয়ে কাজ করছেন। গবেষকদের প্রত্যাশা, কম্পিউটারটি চোখের সমস্যায় ভোগা অনেক মানুষকে অন্ধত্ব থেকে রক্ষা করবে। কারণ, এটি হরদম চোখের রক্তচাপ পরিমাপ করবে। এতে গ্লকোমাজনিত রোগে অন্ধত্বের সম্ভাবনা কমে যাবে। কম্পিউটারটি প্রতি ১৫ মিনিট অন্তর চোখের গ্লুকোমা পরিস্থিতি পরিমাপ করবে এবং তা কমিয়ে আনার চেষ্টা করবে। কম্পিউটারটির ব্যাটারি চার্জ হতে দেড় ঘণ্টা সূর্যের আলো প্রয়োজন। ঘরের ভেতর চার্জ করতে হলে আলো দিতে হবে ১০ ঘণ্টা। অধ্যাপক সিলভেস্টার বলেন, আমাদের এ উদ্ভাবন একেবারেই অনন্য। কারণ, এটি বিশ্বের সবচেয়ে খুদে কম্পিউটার। ডেইলি মেইল অনলাইন।