এক মার্কিন নাগরিককে আট বছরের কারাদণ্ড দিল উত্তর কোরিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর কোরিয়ায় অনুপ্রবেশ ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের দায়ে যুক্তরাষ্ট্রের নাগরিক আইজালোন মাহলি গোমেজকে আট বছরের সশ্রম কারাদণ্ড এবং প্রায় সাত লাখ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ গতকাল বুধবার এ কথা জানায়। বার্তা সংস্থাটি জানায়, পিয়ংইয়ংয়ের কেন্দ্রীয় আদালতে গোমেজ গত মঙ্গলবার তাঁর দোষ স্বীকার করেছেন। গোমেজ দক্ষিণ কোরিয়ায় ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন। তিনি ২৫ জানুয়ারি চীন থেকে উত্তর কোরিয়ায় যান। এএফপি, বিবিসি।