প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর কোরিয়ায় চলতি মাসে প্রকাশ্যে প্রায় ৮০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার জুংঅং ইলবো পত্রিকার এক প্রতিবেদনে গতকাল সোমবার এ তথ্য জানানো হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের অনেকে দক্ষিণ কোরিয়ায় তৈরি টেলিভিশন অনুষ্ঠান চোরাচালান ও পতিতাবৃত্তির সঙ্গে জড়িত থাকার অপরাধে অভিযুক্ত হয়েছিলেন। উত্তর কোরিয়ার সাতটি শহরে ৩ নভেম্বর এসব মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ওনসান নগরের একটি স্টেডিয়ামে প্রকাশ্যে ফায়ারিং স্কোয়াডে আট ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এএফপি।