এক সপ্তাহের মধ্যে উত্তর প্রদেশে ফের দুই বোনকে ধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশের বাদাউনে দুই বোন গণধর্ষণের শিকার হওয়ার এক সপ্তাহ পর আবারও একই ধরণের ঘটনা ঘটেছে৷ এবার রাজ্যের ইতাহ জেলার সিয়াপুর গ্রামে গত বৃহস্পতিবার দুই বোন গণধর্ষণের শিকার হয়েছে৷ তাদের পরিবারের অভিযোগের ভত্তিতে পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে৷
বৃহস্পতিবার দুই বোন বাড়ি থেকে পাশের একটি ময়দা কারখানায় যাওয়ার উদ্দেশে বের হয়৷ পথে তিনজন দুর্বৃত্ত তাদের অপহরণ করে৷ ১৪ ও ১৫ বছর বয়সী কিশোরীদের মেডিকেল পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে৷
উত্তর প্রদেশে নারীদের ওপর বর্বর হামলার ঘটনায় যখন অসন্তোষ বাড়ছে, তখন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ও পরিবার নির্বিকার মন্তব্য করে চলেছেন৷ গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই তরুণ মুখ্যমন্ত্রী গণমাধ্যমের বিরুদ্ধে পক্ষটপাতদুষ্ট সংবাদ প্রকাশের অভিযোগ আনেন৷
অখিলেশ বলেন, ‘এমন ঘটনা ঘটলে অনেক কিছু লেখা হয়৷ এ ধরনের ঘটনা শুধু উত্তর প্রদেশে ঘটে না৷ আর আমি যদি আপনাদের কাছে পুরো দেশের পরিসংখ্যান তুলে ধরি, তাহলে আপনারা আবার আমাকে প্রশ্ন করবেন৷ এখন গুগলের যুগ৷ আপনারা অনলাইনে গিয়ে যাচাই করলে দেখতে পাবেন, আর কোথায় কোথায় এমন ঘটনা ঘটেছে৷’