প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০২০ সালের মধ্যে একবার ব্যবহার করলেই নষ্ট হয়ে যাবে সে রকম ইনজেকশনের সিরিঞ্জ ব্যবহার করা উচিত। এই ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সিরিঞ্জ একাধিকবার ব্যবহার করার ফলে সারা বিশ্বে প্রতিবছর ২০ লাখেরও বেশি মানুষ এইচআইভি, হেপাটাইটিসসহ নানা সংক্রামক রোগে আক্রান্ত হয়। ডব্লিউএইচও বলছে, নতুন ধরনের সিরিঞ্জ ব্যবহার করার বিষয়টি বেশ ব্যয়বহুল হবে। তবে প্রতিবছর নানা সংক্রামক রোগের কারণে যে পরিমাণ ব্যয় হয়, এ সিরিঞ্জ তার চেয়ে সাশ্রয়ী হবে। প্রতিবছর বিশ্বে ১৬০০ কোটি ইনজেকশন দেওয়া হয়। প্রচলিত সিরিঞ্জ একাধিকবার ব্যবহার করা যায়। তবে নতুন ধরনের ওই সিরিঞ্জে একবার সুচ ফোটানোর
পর আর ওষুধই টানা যায় না।
বিবিসি