এক স্ত্রী, দুই স্বামী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলভেস্টার মাওয়ান্দা
সিলভেস্টার মাওয়ান্দা

একই নারীকে ‘বিয়ে’ করার ব্যাপারে চুক্তি করেছেন কেনিয়ার মোম্বাসা কাউন্টির দুই পুরুষ। সিলভেস্টার মাওয়ান্দা ও এলিজাহ কিমানি নামের ওই দুই ব্যক্তির সঙ্গেই ওই নারীর সম্পর্ক প্রায় চার বছর ধরে।

চুক্তি অনুযায়ী, মাওয়ান্দা ও কিমানি ওই নারীর সঙ্গে তাঁর বাড়িতেই থাকবেন। আর তাঁর গর্ভে কোনো সন্তান জন্ম নিলে উভয় পুরুষকেই দেখভালের দায়িত্ব নিতে হবে।

দুই সন্তানের মা ওই বিধবা নারী তাঁর নাম প্রকাশ করতে চাননি। তাঁকে পাওয়ার জন্য মাওয়ান্দা ও কিমানির মধ্যে বিবাদ শুরু হয়। বিষয়টি নিষ্পত্তির স্বার্থে দুজনকেই ওই নারীকে ‘বিয়ের’ পরামর্শ দেন স্থানীয় কমিউনিটি পুলিশের কর্মকর্তা আদহালাহ আবদুল রহমান। চুক্তিতে বলা হয়, ‘স্ত্রীকে নিয়ে আমাদের মধ্যে আজ থেকে আর কোনো বিরোধ বা ঈর্ষা থাকবে না। আমরা পরস্পরকে ভালোবেসে শান্তিতে থাকব। এই চুক্তি করতে আমাদের কেউ বাধ্য করেনি।’

কেনিয়ার পারিবারিক আইনে এক নারীর একাধিক স্বামী থাকার ব্যাপারে নিষেধাজ্ঞা নেই। দেশটিতে বহুবিবাহের প্রচলন থাকলেও একাধিক পুরুষের একজন নারীকে বিয়ের ঘটনা বিরল। আইনজীবীরা বলেন, সংশ্লিষ্ট সমাজে একই নারীর একাধিক স্বামী গ্রহণের রীতি প্রমাণ করা গেলেই কেবল ‘বিয়েটি’ আইনি বৈধতা পাবে। বিবিসি।