এক হোটেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। দুই প্রতিবেশী দেশের নেতাই থাকবেন নিউইয়র্কের ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়া হোটেলে। অধিবেশন চলাকালে তাঁদের মধ্যে বৈঠকের কোনো পরিকল্পনা নেই। তবে হোটেলে দেখা হলে পরস্পরের মধ্যে অন্তত করমর্দন বা শুভেচ্ছা বিনিময় হতে পারে, এ আশা রয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, দুই প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক নির্ধারিত নেই। তবে আদৌ বৈঠক হবে না, তা-ও বলা যায় না। 

এনডিটিভি