একই সঙ্গে দেখা গেল সূর্যের এপিঠ-ওপিঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাকাশবিজ্ঞানের ইতিহাসে এই প্রথমবারের মতো একই সময়ে সূর্যের দুই পাশের ত্রিমাত্রিক ছবি তোলা সম্ভব হয়েছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নেতৃত্বাধীন সোলার টেরেস্ট্রিয়াল রিলেশনস অবজারভেটরি (স্টেরিও) মিশনের পাঠানো দুটি উপগ্রহ একই সময়ে সূর্যের দুই পাশে অবস্থান করে এসব ছবি তুলেছে। এর মাধ্যমে একই সঙ্গে সূর্যের দুটি পিঠই দেখা সম্ভব হয়েছে। পৃথিবীর কক্ষপথে প্রতিস্থাপন করা উপগ্রহ দুটি গত রোববার পরস্পর থেকে ১৮০ ডিগ্রি কৌণিক দূরত্বে যেতে সক্ষম হয়।নাসার বিজ্ঞানীরা বলেছেন, উপগ্রহ দুটি এমন অবস্থানে যেতে সক্ষম হয়েছে, যার মাধ্যমে সূর্য ঠিক তাদের মাঝ বরাবর পড়ে যায়। ওই দুই উপগ্রহে বসানো টেলিস্কোপের সাহায্যে একই সময়ে সূর্যের উভয় পাশের সৌরঝড় সম্পর্কে চাক্ষুস ধারণা নেওয়া সম্ভব হচ্ছে।ব্রিটেনের অক্সফোর্ডশায়ারে অবস্থিত রাদারফোর্ড অ্যাপলটন ল্যাবরেটরিতে কর্মরত বিজ্ঞানীরা বলেছেন, এ ঘটনা চাঁদের মাটিতে মানুষের প্রথম পা রাখার মতোই তাৎপর্যপূর্ণ। সৌরঝড়ের যে হলকা ও তাপপ্রবাহ পৃথিবীর দিকে ধেয়ে আসে, এর মাধ্যমে তার সম্যক ধারণা পাওয়া যাবে। ফলে বিজ্ঞানীদের পক্ষে ‘সৌর আবহাওয়ার পূর্বাভাস’ দেওয়া আগের চেয়ে অনেক বেশি সহজ হবে। বিবিসি ও টেলিগ্রাফ অনলাইন।