একই সময় মহাশূন্যে চার নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই প্রথমবারের মতো একই সময় মহাশূন্যে থাকবেন চার নারী। তাঁদের মধ্যে একজন ইতিমধ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের পথে রয়েছেন। অপর তিনজন কাল সোমবার সকালে মহাশূন্যের উদ্দেশে যাত্রা শুরু করবেন। খবর এপির।মার্কিন ন্যাশনাল অ্যারোনোটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) সূত্র জানায়, সোমবার নভোযান ডিসকভারি তিন নারীসহ সাত নভোচারীকে নিয়ে মহাশূন্যের পথে যাত্রা করবে। ডিসকভারি যাত্রা শুরু করলে একই সময় মহাশূন্যে থাকবেন চারজন নারী। অন্য জন কয়েক দিন আগে রাশিয়ার নভোযানে করে মহাকাশ স্টেশনের পথে যাত্রা করেছেন। তবে এ বিষয়টি ঠিক জানা ছিল না নাসার অভিযান পরিচালনাবিষয়ক প্রধান বিল গারস্টেনমেইয়ারের। তিনি বলেন, ‘এটা কৃতিত্বের বিষয়। তবে নভোচারীদের আমি নারী-পুরুষ হিসেবে দেখি না।’নভোচারী দলে তিন নারীর মধ্যে একজন রসায়নবিদ। অপর দুজন প্রকৌশলী। এই দলটি ১৩ দিন মহাশূন্য স্টেশনে অবস্থান করবে। সোমবার স্থানীয় সময় সকাল ছয়টা ২১ মিনিটে নভোযান ডিসকভারির মহাশূন্যে যাত্রা করার কথা।