একজনকে গুলি করে হত্যা করেছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার পুলিশ মেলবোর্নে একটি ফ্ল্যাটবাড়িতে জিম্মি ঘটনার পর একজনকে গুলি করে হত্যা করেছে। একটি বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ শহরের উপকণ্ঠ ব্রাইটনের ওই বাড়িতে গিয়েছিল।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক ব্যক্তিকে ইতিমধ্যেই মৃত অবস্থায় পায়। দেখা যায়, আরেক ব্যক্তি একজন নারীকে জোর করে ভবনটিতে আটকে রেখেছে। বিশেষ পুলিশ বাহিনীর সদস্যরা তখন ওই ব্যক্তির সঙ্গে আলাপ শুরু করেন। তবে একপর্যায়ে তাঁরা ভেতরে অভিযান চালিয়ে জিম্মিকারী লোকটিকে গুলি করে হত্যা করেন।

এ অভিযানে পুলিশের তিন সদস্য আহত হন। তাঁদের একজনকে হাসপাতালে নিতে হয়। জিম্মি নারীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

অভিযানের এলাকাটি পুলিশ ঘিরে রাখে এবং লোকজনকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়। ভিক্টোরিয়া রাজ্যের পুলিশ বলেছে, ঘটনাটি সন্ত্রাসবাদ-সংক্রান্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।