একটি টুইট বার্তা এবং ফ্লাইট মিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়া এয়ারলাইনসের এমএইচ৩৭০ ফ্লাইটটি গত শুক্রবার দিবাগত রাতে কুয়ালালামপুর থেকে উড্ডয়নের কয়েক ঘণ্টা আগে একজন মার্কিন নারী তাঁর এক পুরুষ সহকর্মীর উদ্দেশে টুইটারে বার্তা লেখেন। এতে তিনি জানান, অতিরিক্ত পরিশ্রমে তিনি অসুস্থবোধ করছেন।
ওই নারীর পুরুষ সহকর্মী একটি ব্যবসায়িক সফরে মালয়েশিয়া গিয়েছিলেন। ওই নারী সহকর্মীর বার্তা পেয়ে মার্কিন পুরুষ গড়িমসি করেন এবং শেষ পর্যন্ত কুয়ালালামপুর থেকে বেইজিংগামী ওই ফ্লাইট তিনি মিস করেন। পরে ২৩৯ আরোহী নিয়ে মধ্যরাতের পর উড়োজাহাজটি নিখোঁজ হয়।
মার্কিন ওই নারীর নাম সাইলিথিরিয়া ডুবোয়েস। তাঁর টুইটার নাম হচ্ছে @cylithria। আর যে সহকর্মীকে তিনি টুইট করেন, তাঁর নাম কাইডেন; টুইটার নাম @kaidenDL। অবশ্য ওই ব্যক্তি আসলেই ওই ফ্লাইটের টিকিট নিয়েছিলেন কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করা যায়নি।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সাইলিথিরিয়া এক ই-মেইল বার্তায় জানান, কাইডেন তাঁর ‘ভালোবাসা ও ব্যবসায়িক অংশীদার। উড়োজাহাজের আরোহীদের ভাগ্যে কী ঘটল, সেটার দিকেই এখন আমাদের মনোযোগ থাকা উচিত। এ সময় আমাদের টুইট বার্তার প্রতি মনোযোগ আকৃষ্ট হওয়ায় আমি অস্বস্তিবোধ করছি।’
সাইলিথিরিয়া শনিবার উড়োজাহাজ নিখোঁজ হওয়া এবং তিনি কাইডেনের সঙ্গে যোগাযোগ করতে না পারায় উদ্বিগ্ন হয়ে টুইটারে বেশ কিছু বার্তা দেন। ৯০ মিনিট পর টুইটারে কাইডেনের উত্তর আসে। এতে তিনি বলেন, ‘সাইলিথিরিয়া, আমরা ফ্লাইটটি মিস করেছি... আমি ভালো আছি।’
এ বিষয়ে কাইডেনের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি। তবে এক টুইটার বার্তায় তিনি লেখেন, ‘মেয়েবন্ধু অসুস্থ হয়ে পড়ার বার্তা পেয়ে আমি তাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ি। এ কারণে আমি ফ্লাইট মিস করি। ঈশ্বরকে ধন্যবাদ, ফ্লাইট মিস করার কারণে আমি প্রাণে বেঁচে গেছি।’ রয়টার্স।