একটি দলকে দুষলেন জেইদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার প্রধানমন্ত্রী আলী জেইদান অভিযোগ করেছেন, গত বৃহস্পতিবার তাঁকে অপহরণের ঘটনায় ‘একটি রাজনৈতিক দল’ জড়িত।
প্রধানমন্ত্রী জেইদান বলেন, মুয়াম্মার গাদ্দাফিকে হত্যার পর থেকে লিবিয়ায় যে কোনো আইনের শাসন নেই, তাঁকে অপহরণের ঘটনা এর সাম্প্রতিকতম উদাহরণ। গতকাল শুক্রবার মন্ত্রিসভার এক বৈঠকের পর এ কথা বলেন তিনি। এএফপি।