একটি ‘ব্রেকিং নিউজ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিভিশনে সংবাদ বুলেটিন সরাসরি সম্প্রচারিত হচ্ছে। তখন চলছিল ‘ব্রেকিং নিউজ’ সম্প্রচার। যিনি সংবাদ পাঠ করছেন, ঘটনার পরিক্রমায় তাঁকে যে ‘ব্রেকিং নিউজ’ হয়ে যেতে হবে, তিনি কি ভেবেছিলেন? আবার সেই ব্রেকিং নিউজ পাঠ করতে হয়েছিল তাঁকে! তিনি যে নিজের অজান্তেই নিজের বিয়ের প্রস্তাবই পড়ে ফেললেন!যুক্তরাষ্ট্রের আলাবামার হান্টসভিলের সংবাদভিত্তিক ওই টেলিভিশন চ্যানেলের নাম ফক্স-৫৪। ওই চ্যানেলের সংবাদ পাঠিকা জিলিয়ান পেলভিকা। অনুষ্ঠান চলাকালে এই উপস্থাপিকাকে প্রযোজকের পক্ষ থেকে বলা হয়, ব্রেকিং নিউজ আছে এবং তাঁকে সেটা পড়তে হবে।একপর্যায়ে পেলভিকার সামনে রাখা টেলিপ্রম্পটার যন্ত্রে কথিত সেই ব্রেকিং নিউজ ভেসে ওঠে। তা দেখে দেখে তিনি টেলিভিশনের ক্যামেরার দিকে চোখ রেখে পড়তে শুরু করেন, ‘আমাদের কাছে একটা ব্রেকিং নিউজ আছে, এখন আপনাদের সামনে সেটা উপস্থাপন করছি। ফক্স-৫৪ এই মাত্র জানতে পেরেছে, হান্টসভিলের একজন সংবাদ পাঠিকাকে ঠিক এই মুহূর্তে টেলিভিশনে সরাসরি বিয়ের প্রস্তাব দেওয়া হতে যাচ্ছে...।’ এই পর্যন্ত পড়ার পর তিনি প্রথমে শব্দ করে হেসে ফেলেন; এরপর কাঁদতে শুরু করেন। কারণ, এরই মধ্যে পেলভিকার বাগদত্তা ভিন্স রামোস অনুষ্ঠানস্থলে চলে এসেছেন। আর পেলভিকার সঙ্গে থাকা অন্য দুই সংবাদ পাঠক ক্যামেরার সামনে থেকে চলে গেছেন। রামোস এসেই পেলভিকাকে বললেন, ‘শেষ পর্যন্ত আমাদের সামনের সব বাধা একসঙ্গে দূর হতে শুরু করেছে। আমি আমার জীবনে আর এ রকম একটি দিনকেও কল্পনা করতে পারি না, যেখানে তোমাকে পাশে না পেয়ে ঘুম থেকে জেগে উঠতে হবে।’ এরপর হাঁটু গেড়ে বসে তিনি বলেন, ‘পেলভিকা, তুমি কি আমাকে বিয়ে করবে?’ পেলভিকাও সম্মতিসূচক জবাব দেন। দ্য সিডনি মর্নিং হেরাল্ড।