একনজরে চার ধর্ষক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুকেশ সিং
অন্যতম আসামি বাসচালক রাম সিংয়ের ভাই। কাজের খোঁজে রাজস্থান থেকে নয়াদিল্লিতে এসেছিলেন। বাস চালানোয় প্রায়ই ভাইকে সহযোগিতা করতেন।
অবিবাহিত মুকেশ (২৯) নির্মাণপ্রতিষ্ঠানে চাকরি জোগাড়ের চেষ্টা করছিলেন।
বিনয় শর্মা
রাম সিং ও মুকেশের প্রতিবেশী। স্থানীয় একটি ব্যায়ামাগারে সহকারীর কাজ করতেন।
বিনয় (২০) স্কুলের পড়াশোনা শেষ করে বিমানবাহিনীতে চাকরির জন্য আবেদন করেছিলেন।
পবন গুপ্ত
পেশায় ফলবিক্রেতা। এ ছাড়া সময় সময় নির্মাণশ্রমিকের কাজ করতেন। পবন (১৯) এক আত্মীয়ের সঙ্গে দিল্লির রাম দাস বস্তিতে থাকতেন।
অক্ষয় ঠাকুর
রাম সিংয়ের সহকারী। অক্ষয়ের (২৮) দুই বছরের এক ছেলেসন্তান রয়েছে। তিনি ঘটনার পরের দিন দিল্লি থেকে পালিয়ে গিয়েছিলেন। পরে বিহার রাজ্যে শ্বশুরবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
সূত্র: এনডিটিভি।