প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামরিক জোট ন্যাটোর প্রধান জেনস স্টোলেনবার্গ গতকাল শনিবার বলেছেন, জোটের নেতারা রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা ও আলোচনার সমন্বিত নীতি মেনে চলার বিষয়ে একমত হয়েছেন। গত শুক্রবার রাতে রাশিয়ার ওয়ারসতে জোটের ২৮ নেতার বৈঠকের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্টোলেনবার্গ এ কথা বলেন। তিনি বলেন, ‘ন্যাটোর নেতাদের ভেতরে শক্তিশালী এই বার্তায় আমি অত্যন্ত আনন্দিত এবং আমরা কতটা ঐক্যবদ্ধ, তা এই বার্তার ভেতরে রয়েছে। বৈঠকের সর্বসম্মত বার্তা হলো, প্রতিরক্ষা ও আলোচনা। যা আমাদের সম্পর্কের ভিত্তি।’
এএফপি