একসঙ্গে জাতীয় সংগীত গাইল লাখো ভারতীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব রেকর্ড গড়ার জন্য এক লাখের বেশি ভারতীয় একসঙ্গে জাতীয় সংগীত গেয়েছে। বর্তমানে একসঙ্গে সবচেয়ে বেশিসংখ্যক মানুষের জাতীয় সংগীত গাওয়ার রেকর্ডটি পাকিস্তানের দখলে রয়েছে। গত শনিবার কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে শহরের বাসিন্দারা জাতীয় সংগীত গাওয়ার জন্য জড়ো হয়। এ সময় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের ১৪ জন কর্মকর্তার একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল। সংগীত গাওয়ার দৃশ্যটিও ক্যামেরায় ধারণ করা হয়। প্রতিনিধিদলের একজন কর্মকর্তা জানান, ‘ওই স্টেডিয়ামে এক লাখেরও বেশি ভারতীয় একসঙ্গে জাতীয় সংগীত গেয়েছে। আমরা বিষয়টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করব। এরপর কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।’কানপুরের একটি স্থানীয় নাগরিক গোষ্ঠী জাতীয় সংগীত গাওয়ার ওই অনুষ্ঠানের আয়োজন করে। গোষ্ঠীটি জানায়, জাতীয় সংগীত গাওয়ার জন্য লোক সংগ্রহ করতে তারা রাস্তায় শোভাযাত্রা করাসহ বিভিন্ন স্কুল-কলেজ পরিদর্শন করেছে। গত অক্টোবরে পাকিস্তানের লাহোরে ৪৪ হাজার ২০০ মানুষ একসঙ্গে জাতীয় সংগীত গেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেয়। বিবিসি।