একা যাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেট মিডলটন
কেট মিডলটন

বিয়ের পর এই প্রথমবার একা বিদেশ সফরে বের হওয়ার কথা ভাবছেন ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন। ২০১১ সালে প্রিন্স উইলিয়ামের সঙ্গে বিয়ে হয় তাঁর। বিয়ের পর কোনো দেশে তিনি একা যাওয়ার সুযোগ পাননি। তাই সামনের বসন্তে স্বামীকে ছাড়াই মাল্টা যাওয়ার পরিকল্পনা করছেন তিনি। আগামী সেপ্টেম্বরে ভূমধ্যসাগরে অবস্থিত ছোট্ট দ্বীপরাষ্ট্র মাল্টার স্বাধীনতার ৫০ বছর পূর্তি উৎসব। ওই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন যুক্তরাজ্যের রাজপরিবারের এই সদস্য। সেখানে একাই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কেট মিডলটন।
পিপলডটকম