একুশে ফেব্রুয়ারি উদযাপনে মার্কিন কংগ্রেসে প্রস্তাব আনা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সরকারিভাবে একুশে ফেব্রুয়ারি উদযাপন করতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি আইন প্রস্তাব আনা হচ্ছে। নিউইয়র্ক থেকে নির্বাচিত কংগ্রেসম্যান গ্রেস মেং এ প্রস্তাবটির উদ্যোক্তা।

মার্কিন কংগ্রেসে নির্বাচিত প্রথম এশীয় বংশোদ্ভূত এ কংগ্রেসম্যান বলেন, বহু ভাষাভাষী ও বহু অভিবাসীর দেশ যুক্তরাষ্ট্রে একুশে ফেব্রুয়ারির গুরুত্ব রয়েছে। তিনি আশা করছেন, যুক্তরাষ্ট্রে সরকারিভাবে একুশে ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস হিসেবে পালনের প্রস্তাবে অন্যান্য আইনপ্রণেতাদের সমর্থন থাকবে।

এ ব্যাপারে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম এ মোমেন বলেছেন, বাঙালি জাতি মাতৃভাষার জন্য সংগ্রাম করে একুশে ফেব্রুয়ারিকে মহিমান্বিত করেছে। সারা বিশ্বের মানুষ তাঁর নিজস্ব ভাষার জন্য এ দিনটিকে স্বীকৃতির মাধ্যমে বাঙালির গৌরবকে স্বীকৃতি দিচ্ছে।