একের পর এক এলাকা দখল করছে ওয়াতারা বাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইভরি কোস্টের প্রেসিডেন্ট লরা বাগবোর বাহিনীকে পরাস্ত করে একের পর এক এলাকা দখল করে চলছে আলাসেন ওয়াতারার অনুগত বাহিনী। গতকাল বুধবার তাঁরা দাপ্তরিক রাজধানী ইয়ামুসুকরো দখল করে নেয়। ইয়ামুসুকরোর কাছাকাছি দুটি শহরেও পৌঁছে গেছে ওয়াতারার অনুগত বাহিনী। গতকাল সকালে কোকোয়া উৎপাদনকারী অঞ্চল সান পেদ্রো এবং দাপ্তরিক রাজধানী ইয়ামৌসুকরোর মধ্যবর্তী শহর বোওয়াফলে গুলির শব্দ শোনা গেছে। রাজধানী থেকে ৪০ কিলোমিটার উত্তরের তিয়েবিসসো এলাকার বাসিন্দারা যুদ্ধ চলছে বলে জানিয়েছেন।বোওয়াফল শহরের এক বাসিন্দা জানান, স্থানীয় সময় সকাল ছয়টা থেকে তিনি তীব্র বিস্ফোরণ ও গুলির শব্দ শুনতে পান।সম্প্রতি ওয়াতারার বাহিনী দেশটির পূর্ব, পশ্চিম ও মধ্যবর্তী অঞ্চলে হামলা চালিয়ে আসছে। গত ২৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে দেশটিতে অস্থিতিশীলতা বিরাজ করছে। ওই নির্বাচনে আলাসেন ওয়াতারা বিজয়ী হলেও তা মেনে নেননি প্রেসিডেন্ট বাগবো বিবিসি, রয়টার্স।