প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের ঘরছাড়া সিপিএম নেতা-কর্মী ও সমর্থকদের ঘরে ফেরানোর উদ্যোগ নিতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস৷ গত বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, নদীয়া ও বীরভূম—এই ছয় জেলার তৃণমূল সভাপতি ও বিধায়কদের এক সভাবেশে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুকুল রায় সিপিএমের ঘরছাড়া নেতা-কর্মীদের ঘরে ফেরাতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান৷ তৃণমূল সিপিএমের ঘরছাড়া ব্যক্তিদের ঘরে ফিরিয়ে আনার সুযোগ দিয়ে রাজনৈতিক ফায়দা তোলার পাশাপাশি বিজেপির বিরুদ্ধে আন্দোলন বেগবান করতে চাইছে৷ কলকাতা প্রতিনিধি