এই মুহূর্তে ভারতের লোকসভা নির্বাচন হলে কোনো জোট বা দল সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পাবে না। তবে আসনসংখ্যার দিক দিয়ে কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল জোটের (ইউপিএ) চেয়ে বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) এগিয়ে থাকবে। ভারতের টিভি চ্যানেল এনডিটিভি এক জনমত জরিপের ফলাফলে এ কথা বলেছে।জরিপের ফলাফলে বলা হয়েছে, এখন নির্বাচন হলে ভারতের ৫৪৪ আসনের লোকসভায় এনডিএ ২০৭টি আসন পেতে পারে। ২০০৯ সালে তারা পেয়েছিল ১৫৯টি। আর বিজেপি একা পেতে পারে ১৪৩টি আসন। আগের নির্বাচনে বিজেপি পেয়েছিল ১১৬টি আসন। এ ছাড়া, ইউপিএর আসনসংখ্যা ১৮৫তে নেমে যেতে পারে। গত নির্বাচনে তারা পেয়েছিল ২৬২টি আসন। এবার কংগ্রেস পেতে পারে ১২৭টি আসন। গত নির্বাচনে তারা পেয়েছিল ২০৬টি আসন।তৃতীয় স্থানে থাকতে পারে উত্তর প্রদেশের মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টি। তারা ৩৩টি আসন পেতে পারে। আর মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ২৭, সংযুক্ত জনতা দল ২৫, বাম দল ২৫ ও অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেস ২১টি আসন পেতে পারে।