এখন পুরোপুরি সুস্থ নেলসন ম্যান্ডেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। গত বৃহস্পতিবার তাঁর মেয়ে জিন্দজি ম্যান্ডেলা যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। গত মাসের শেষের দিকে অসুস্থতার কারণে নোবেলজয়ী ম্যান্ডেলাকে হাসপাতালে ভর্তি করা হয়।জিন্দজি বলেন, ‘আমার বাবা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। এখন তিনি বাসায় পরিবারের সদস্যদের সাহচর্যে বিশ্রাম নিচ্ছেন। কথা বলার সময় তিনি প্রায়ই রসিকতা করছেন। এ ছাড়া খাবারও ঠিকমতো খাচ্ছেন।’জিন্দজি বলেন, ‘আমার বাবা এখনো টেলিভিশনের সামনে বসে মুষ্টিযুদ্ধ দেখেন।’ তিনি জানান, যুবক বয়সে ম্যান্ডেলা মুষ্টিযোদ্ধা ছিলেন। মুষ্টিযুদ্ধের কিংবদন্তি মোহাম্মদ আলী তাঁর ভালো বন্ধু ছিলেন। রয়টার্স।