এখন যেমন আছেন আয়েশা বিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের আগস্টে টাইম সাময়িকীর প্রচ্ছদে নাক-কান কাটা যে তরুণীর বীভৎ স মুখ দেখে বিশ্ববাসী শিউরে উঠেছিল, সেই আয়েশা বিবি এখন অন্য মানুষ। নিউইয়র্কে পাতালরেলে লাখ লাখ নিয়মিত যাত্রীর মতো স্বাভাবিকভাবে এখন তিনিও যাতায়াত করেন। কেউ তাঁর চেহারা দেখে আগের মতো চমকে ওঠে না। ট্রেনে যেতে যেতে আর দশজনের মতো তিনিও পাশে বসা বন্ধুটির সঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন। আর এসবই সম্ভব হয়েছে কিছু মানবতাবাদী মানুষ আর আধুনিক চিকিৎ সা বিজ্ঞানের কল্যাণে। চিকিৎ সকেরা আয়েশা বিবির কেটে ফেলা কান ও নাকের স্থলে কৃত্রিম কান-নাক জুড়ে দিয়েছেন। দুই বছর আগে বর্বর স্বামী ও শ্বশুর তাঁর নাক-কান কেটে দিয়েছিলেন। সেই দুঃস্বপ্নের দিন পেছনে ফেলে আয়েশা বিবি ভবিষ্যতের নতুন গন্তব্যের দিকে এগিয়ে চলেছেন। আয়েশা জানিয়েছেন, তাঁর বয়স যখন মাত্র ১২ তখন দেনার দায় মেটাতে তার গরিব বাবা তাঁকে এক তালেবান জঙ্গির সঙ্গে বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। বছর কয়েক আগে তিনি মেয়েকে ওই জঙ্গির হাতে তুলে দেন। লোকটি তাঁকে বিয়ে করলেও স্ত্রীর মর্যাদা দেননি। তাঁকে সারা দিন খাটিয়ে রাতে গোয়ালঘরে ঘুমাতে দিতেন। এ অবস্থা থেকে মুক্তি পেতে পালানোর চেষ্টা করেন আয়েশা। কিন্তু ধরা পড়ে যান। শ্বশুর তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে রাখেন। অন্যদিকে স্বামী ধারালো চাকু দিয়ে তাঁর নাক ও কান কেটে ফেলেন। টাইম সাময়িকীকে দেওয়া সাক্ষাৎ কারে আয়েশা বলেছেন, নাক-কান কাটার পরও তিনি দৌড়াতে থাকেন। কোনোরকমে তিনি তাঁর দাদার বাড়িতে পৌঁছান। তাঁর বাবা সেখান থেকে তাঁকে একটি আমেরিকান সেবাকেন্দ্রে নিয়ে যান। সেখানকার চিকিৎ সকেরা তাঁকে কাবুলের একটি গোপন আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দেন।যুক্তরাষ্ট্রের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গ্রেসম্যান ফাউন্ডেশন কাবুল থেকে তাঁকে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। গত আগস্টে টাইম সাময়িকীতে তাঁর নাক কাটা মুখমণ্ডলের ছবি ছাপা হয়। ওই ছবিটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে। আট মাস চিকিৎ সার পর ক্যালিফোর্নিয়ার ওয়েস্ট হিলস হাসপাতালে অস্ত্রোপচার করে তাঁর কৃত্রিম নাক ও কান প্রতিস্থাপন করা হয়। আয়েশা বিবিকে যখন যুক্তরাষ্ট্রে আনা হয়, তখন তিনি পড়তে বা লিখতে পারতেন না। এখন তিনি নিউইয়র্কে এক বন্ধুর সঙ্গে ভাগাভাগি করে একটি ফ্ল্যাটে থাকেন। জীবিকা হিসেবে গয়নায় পাথর বসানোর কাজ করেন। পাশাপাশি তিনি পড়াশোনাও শিখছেন। ইংরেজি ভাষাও দ্রুত রপ্ত করার চেষ্টা চালাচ্ছেন।সাহসী এ তরুণীর আবেদনের পরিপ্রেক্ষিতে আফগান পুলিশ ইতিমধ্যে তার শ্বশুর হাজি সুলেইমানকে গ্রেপ্তার করেছে। উরুজগান প্রদেশের গভর্নর বলেছেন, আফগানিস্তানের কিংবা ইসলামি শরিয়া আইনে নাক বা কান কেটে ফেলার শাস্তির কোনো বিধান নেই। কাজেই সুলেইমানকে সাজা ভোগ করতে হবে। আয়েশা বিবি তাঁর স্বামী ও শ্বশুর দুজনেরই দৃষ্টান্তমূলক শাস্তি চান। পশ্চিমা জীবনধারার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি। জিনসের প্যান্ট পরে তিনি যখন কর্মস্থলের উদ্দেশে ঘর থেকে বের হন, তখন মনে হয় তিনি দুঃস্বপ্নের অতীতকে সত্যিই অনেক পেছনে ফেলে এসেছেন। ডেইলি মেইল অনলাইন।